সংবাদ শিরোনাম ::
উত্তরায় বিমান বিধ্বস্তে আহত শিশু মাহতাবের মৃ’ত্যু
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন শিশু মাহতাব রহমান ভূঁইয়া (১২) না ফেরার দেশে চলে গেছে।
বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃ’ত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী মাহতাব বিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিল। তার শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়।
মাহতাবের পৈত্রিক নিবাস কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে। তার বাবা মিনহাজুর রহমান ভূঁইয়া।














