সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ হলো না বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র ছামীমের

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার উত্তরায় স্কুলবাস দুর্ঘটনায় দগ্ধ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ ছামীম (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মাঝিকান্দি গ্রামে।

গতকাল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়। আজ ভোরে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। সকাল ৯টায় জানাজা শেষে বাবার কবরের পাশে দাফন করা হয়।

নিহতের বাবা আবুল কালাম মাঝি সাত মাস আগে প্রবাসে মারা যান। ছেলে ছামীমও স্বপ্ন দেখেছিল বড় হয়ে ডাক্তার হবে। তবে মর্মান্তিক দুর্ঘটনা সে স্বপ্ন পূরণের আগেই থামিয়ে দেয় তার জীবন। তার মা জুলেখা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ছেলেটা পানি চাইছিল, বলছিল ওকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে। আমার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন অপূর্ণ রইল। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

ছামীমের মামাতো ভাই আব্দুল্লাহ হুসাইন বলেন, “আমরা ছোটবেলা একসাথে কাটিয়েছি। এখন শুধু স্মৃতি।” মামা সাইফুল ইসলাম জানান, “পুরো পরিবার ভেঙে পড়েছে। এমন দুর্ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়, আমরা তদন্ত ও বিচার চাই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ডাক্তার হওয়ার স্বপ্নপূরণ হলো না বিমান দুর্ঘটনায় নিহত ছাত্র ছামীমের

আপডেট সময় : ০৪:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫