মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় মা’র মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৪:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এক নারী মা নিহত হয়েছেন। সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রজনী খাতুন (৩৭) নামের এক মা, যিনি তার মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে ছিলেন ঘটনাস্থলে।
নিহত রজনী খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদের মেয়ে। তিনি স্বামী জহুরুল ইসলামের সঙ্গে ঢাকায় বসবাস করতেন এবং তাদের মেয়ে ঝুমঝুম খাতুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের পাশে ভেঙে পড়ে। তখনই ঘটনাস্থলে উপস্থিত রজনী গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্র জানায়, প্রতিদিনের মতোই মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন রজনী। কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়েই অকালে ঝরে গেল তার জীবন।















