সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নির্বাচনি সংস্কার ও ইসলামী শাসনব্যবস্থার দাবি

আল জাজিরার প্রতিবেদনে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ

শাহাব উদ্দিন তুহিম
  • আপডেট সময় : ০৯:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৭২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলটি একটি সাত দফা দাবি উপস্থাপন করেছে, যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থার সংস্কার, গণহত্যার বিচার, শাসনব্যবস্থায় ইসলামকে মূল নীতিতে পরিণত করা এবং গণ-আন্দোলনের ভিত্তিতে একটি নতুন জাতীয় সনদের ঘোষণা ও বাস্তবায়ন।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকাল থেকেই হাজার হাজার কর্মী ও সমর্থক ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হন। তার আগের রাতেও অনেক নেতাকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছিলেন। তীব্র গরম উপেক্ষা করেও তারা সমাবেশে অংশ নিতে থাকে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়, তারা নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির (পিআর) প্রবর্তন চায়, যাতে জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটে।

সমাবেশে অংশগ্রহণকারী এক কর্মী, ইকবাল হোসেন (৪০), বলেন, “আমরা এমন একটি নতুন বাংলাদেশ চাই, যেখানে শাসনের মূলনীতি হবে ইসলাম, সৎ ও ন্যায়পরায়ণ মানুষ দেশ চালাবে এবং দুর্নীতির কোন স্থান থাকবে না। প্রয়োজনে আমরা এ লক্ষ্যে জীবন দিতেও প্রস্তুত।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের এক সন্ধিক্ষণে জামায়াতে ইসলামীর এ ধরনের দাবি ও সমাবেশ দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের পর একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।

তথ্যসূত্র: Al Jazeera‘র প্রতিবেদন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নির্বাচনি সংস্কার ও ইসলামী শাসনব্যবস্থার দাবি

আল জাজিরার প্রতিবেদনে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ

আপডেট সময় : ০৯:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫