সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহতদের জন্য রক্তের তাগিদে তারকারা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ক্যান্টিন সংলগ্ন ছাদে বিমানটি বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিমান বিধ্বস্ত হওয়ার পর কলেজ ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই স্কুলপড়ুয়া শিশু। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে, এবং আহতদের রক্তের প্রয়োজন দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “যারা উত্তরার আশেপাশে আছেন, রক্ত দিতে পারবেন, তারা আশেপাশের হাসপাতালে চলে যান।”

অভিনেত্রী সাদিয়া আয়মান এক পোস্টে জানান, “উত্তরার সব হাসপাতালে বার্ন হয়ে যাওয়া বাচ্চারা আসছে। ম্যাক্সিমাম ক্লাস ৬/৭ এর বাচ্চা। প্রচুর ব্লাড রিকুইজিশন আসসে। লুবানা হাসপাতাল, ইবনে সিনা, ক্রিসেন্ট হাসপাতাল। আপনারা যে যেভাবে পারেন ব্লাড এর জন্য আসেন।”

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন আরও কয়েকজন বিনোদন জগতের তারকা। মেহজাবীন চৌধুরী লেখেন, “উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত ও মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!”

কেয়া পায়েল বলেন, “যার হারায় সে বোঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আল্লাহ সবাইকে রক্ষা করুন।” সালহা খানম নাদিয়া মন্তব্য করেন, “উত্তরায় মাইলস্টোন কলেজের ওপর ফাইটার বিমান বিধ্বস্ত হলো! আল্লাহ সবাইকে হেফাজত করুক।”

ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা এখনো ঘটনাস্থলে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহতদের জন্য রক্তের তাগিদে তারকারা

আপডেট সময় : ০৫:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫