সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ হতাহত: শোক প্রকাশ বাংলাদেশ খেলাফত মজলিসের

শাহাব উদ্দিন তুহিম
  • আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ বহু হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সোমবার (২১ জুলাই) দুপুরে সংঘটিত এই মর্মান্তিক দুর্ঘটনায় দলটি গভীর উদ্বেগ ও সমবেদনা জানিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে একজন নিহত ও কমপক্ষে ২৬ জন আহত হন। আহতদের অধিকাংশই শিক্ষার্থী বলে জানা গেছে এবং অনেকেই বর্তমানে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যুক্ত বিবৃতিতে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা গোটা জাতিকে স্তব্ধ করে দিয়েছে। এটি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মন্তুদ। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাই গভীর সমবেদনা।”

নেতৃদ্বয় আরও বলেন, “জনবহুল এলাকায় এমন প্রশিক্ষণ বিমান কীভাবে বিধ্বস্ত হলো—তা গভীরভাবে খতিয়ে দেখা জরুরি। আমরা দ্রুত, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। একই সঙ্গে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বিমান চলাচল সংক্রান্ত নীতিমালা ও নিরাপত্তাব্যবস্থা পুনর্মূল্যায়নের আহ্বান জানাচ্ছি।”

তারা সরকারের উদ্দেশে বলেন, “আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কোনো ধরনের গাফিলতি জাতির পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।”

এছাড়া দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “আহতদের রক্তদানে ও মানবিক সহায়তায় সক্রিয় ভূমিকা রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ইসলামি মানবতার চেতনায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

শোকবার্তায় বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উদ্ধার কার্যক্রমে নিয়োজিত সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং চিকিৎসাসেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

বার্তার শেষে মহান আল্লাহর কাছে দোয়া করে বলা হয়, “আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এ ধরনের দুর্ঘটনা থেকে হেফাজত করেন এবং জাতিকে শান্তি ও নিরাপত্তার ছায়ায় রাখেন। আমিন।”

সূত্র: বাংলাদেশ খেলাফত মজলিসের শোকবার্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

উত্তরায় বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীসহ হতাহত: শোক প্রকাশ বাংলাদেশ খেলাফত মজলিসের

আপডেট সময় : ০৪:৫০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫