সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত আব্দুল্লাহ

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব জায়গায় গুন্ডামি স্টাইলে চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বিসিএস পরীক্ষার অগ্রগতি বিষয়ক আলোচনা শেষে এই অভিযোগ করেন তিনি।

হাসনাত বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান শুরুই হয়েছিল বিসিএসে বৈষম্য রোধের জন্য। কিন্তু এখনো পিএসসির মধ্যে সমন্বয়হীনতা রয়েছে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়কে সংস্কারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘তাদের প্রাধান্য তালিকায় চাকরিপ্রার্থীরা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বত্র গুন্ডামি। মন্ত্রণালয়ে যারা রয়েছেন তারা এখনকার সময়ে দাঁড়িয়েও যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন না। যার ফলস্বরূপ এই প্রজন্মের ক্রোধ দেখতে হবে।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভাগ ভাটোয়ারা আর পোস্টিং নিয়ে ব্যস্ত উল্লেখ করে এনসিপির মুখ্য সংগঠক বলেন, ‘অভ্যুত্থানের পরে আমলারাই সবচেয়ে সুবিধা নিয়েছে, আগে নিজেদের প্রমোশন নিশ্চিত করেছে।’

বিসিএসের বিষয়ে পিএসসির তরফ থেকে আন্তরিকতা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু চাকরি বিধি সংশোধন প্রয়োজন। যার এখতিয়ার রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের হাতে।’ জনপ্রশাসন মন্ত্রণালয়ের গুন্ডামি থামাতে না পারলে চাকরিপ্রার্থীদের লালফিতার পেছনে ছোটার দুর্ভোগ কমানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, ‘মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল, সেখানে সবচেয়ে বেশি দুর্নীতি।’

রাজনৈতিক বিবেচনায় ভাইভা না নেয়ার দাবি জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘পিএসসি সংস্কারের চেষ্টা করছে। বিসিএস এক বছরের মধ্যে শেষ করার জন্য সুপারিশ করা হয়েছে।’

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

মাইলস্টোনে বিমান না পড়ে সচিবালয়ে পড়া উচিত ছিল: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০২:২৯:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫