সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজা যুদ্ধের অবসান ঘোষণা ট্রাম্পের

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন, শিগগিরই মধ্যপ্রাচ্যও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

রোববার (১২ অক্টোবর) ওয়াশিংটন থেকে ইসরায়েলের উদ্দেশে রওনা হওয়ার আগে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, ‘যুদ্ধ শেষ হয়েছে। সবাই একসঙ্গে উল্লাস করছে। এই প্রক্রিয়ার অংশ হতে পারা আমার জন্য গর্বের।’

গত শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। সোমবার (১৩ অক্টোবর) পর্যন্ত হামাস সাতজন ইসরায়েলিকে মুক্তি দিয়েছে।

মুক্ত হওয়া সাতজন ইসরায়েলি হলেন— গালি বারম্যান, জিভ বারম্যান, আইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান অ্যাঙ্গরেস্ট, আলোন আহেল ও গাই গিলবোয়া-ডালাল।

বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী আইডিএফ।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজা যুদ্ধের অবসান ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ০১:৪০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫