পাকিস্তানের ২৫ সীমান্তপোস্ট দখলে তালেবান সরকার
- আপডেট সময় : ০৮:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে শনিবার রাতে ঘটে গেছে ভয়াবহ র’ক্তক্ষয়ী সং’ঘর্ষ। আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার দাবি করেছে, তারা পাকিস্তান সেনাবাহিনীর ২৫টি সীমান্তপোস্ট দখল করেছে এবং কমপক্ষে ৫৮ জন পাক সেনা নি’হ’ত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে কাবুলে এক বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই দাবি করেন। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ট্যাংক ও ভারী অস্ত্র মোতায়েন করা হয়েছে। ফলে সীমান্তজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
তালেবান মুখপাত্রের ভাষ্যে, শনিবার রাতের সংঘর্ষে আফগান সেনারা পাক বাহিনীকে সীমান্তবর্তী ২৫টি পোস্ট থেকে হটিয়ে দিয়েছে। এ সময় গোলা ও বি’স্ফো’রণে ৫৮ জন পাক সেনা নি’হ’ত এবং ৩০ জন আ’হ’ত হয়। আফগানিস্তানের পক্ষেও নয় সেনা নি’হ’ত এবং ১৬ জন আ’হ’ত হয়েছেন।
মুজাহিদ সতর্ক করে বলেন, পাকিস্তান যদি আফগানিস্তানের সার্বভৌমত্ব লংঘন করে, তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
দুই দেশের মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটে গত বৃহস্পতিবার রাতে। সেদিন পাকিস্তান কাবুলে বিমান হা’ম’লা চালায়, যেখানে টিটিপি প্রধান নূর ওয়ালি মেসুদ ও তার সহযোগীদের নি’হ’তের খবর পাওয়া যায়। তালেবান সরকার সেই হা’ম’লাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর আ’ঘা’ত বলে আখ্যা দেয়।
এরপর শনিবার রাতে আফগান বাহিনী পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল ও বারামচা এলাকায় পাল্টা হা’ম’লা চালায়। পাল্টাপাল্টি দাবির ফলে সীমান্ত পরিস্থিতি এখন চরম উত্তেজনাপূর্ণ ও বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে।
আইজে/
















