সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ঘিরে ভারতে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৫:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার টাঙানোকে কেন্দ্র করে ভারতের উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যে উত্তেজনা ছড়িয়েছে। কানপুরে ব্যানার নিয়ে দ্বন্দ্ব, এফআইআর ও মামলার ঘটনায় মুসলমানদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ঘটনায় এখনো কাউকে গ্রেফতার না করা হলেও দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।

উত্তরাখণ্ডের কাশীপুরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে আটজন আটক হন। উন্নাও ও বহরাইচেও বিক্ষোভে পুলিশি বাধা ও গ্রেফতারের ঘটনা ঘটেছে। লক্ষ্ণৌতে সমাজবাদী পার্টি নেত্রী সুমাইয়া রাণার নেতৃত্বে রাজ্য বিধানসভা গেটে নারী বিক্ষোভকারীরা ব্যানার হাতে অবস্থান নেন।

পুলিশের দাবি, ‘আই লাভ মুহাম্মদ’ লেখা নয়, অনুমতি ছাড়া শোভাযাত্রা ও অন্য সম্প্রদায়ের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগে মামলা হয়েছে। মুসলিম নেতাদের অভিযোগ, ধর্মীয় অধিকার প্রকাশ করলেই মুসলমানদের বিরুদ্ধে মামলা হয়, অথচ উস্কানিমূলক বক্তব্যে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, মুসলমানদের টার্গেট করে তাদের ধর্মীয় স্বাধীনতা খর্ব করা হচ্ছে। ঘটনাটির প্রতিবাদে গুজরাত, মুম্বাই, কাশীপুরসহ বহু শহরে বিক্ষোভ হয়েছে। অনেকে সামাজিক মাধ্যমে ‘আই লাভ মুহাম্মদ’ ছবি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন।

বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, ধর্মীয় পরিচয় নয়, আইন ভাঙলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে সমালোচকরা একে মুসলমানদের দমন করার একটি ধারাবাহিক চেষ্টার অংশ বলেই দেখছেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ঘিরে ভারতে উত্তেজনা

আপডেট সময় : ০৫:২১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫