সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

সৌদির জাতীয় দিবসে আরব শেখের পোশাকে রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২২ সাল থেকে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তারপর থেকে একাধিকবার তাকে আরবীয় সাজে দেখা গেছে। সর্বশেষ এমনটি দেখা গেল, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরবের জাতীয় দিবসে।

তিনি যে আল নাসেরের হয়ে মাঠে ফুটবল খেলার পাশাপাশি সৌদির সংস্কৃতির সাথেও মিশে গেছেন কালকের সাজটিতে তারই বহিঃপ্রকাশ ঘটেছে।

প্রতি বছরের ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস পালন করা হয়। সেই দিনটি উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রোনালদো। সেই স্ট্যাটাসে জুব্বা পরা তিনটি ছবি আপলোড করেছেন তিনি। প্রথম দেখায় মনে হবে, যেন মধ্যপ্রাচ্যের কোনো শেখ।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে সৌদি জাতীয় দিবসের শুভেচ্ছা! আমি আশা করি, আজকের দিনটি গর্ব, ঐক্য ও আপনজনদের সাথে আনন্দ উদযাপনে পরিপূর্ণ হবে।’

সৌদি আরবে যোগ দেয়ার পর থেকেই দুর্দান্ত সময় পার করছেন রোলানদো। ২০২৩–২৪ মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতায় ৪৪ গোল করে তিনি দেখিয়েছেন, বয়স কেবল একটা সংখ্যা। সৌদি প্রো লিগে এক মৌসুমে ৩৫ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছেন।

চলতি বছরে আল নাসেরের সাথে রোনালদোর চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। শঙ্কা তৈরি হয়েছিল ক্লাবটির সাথে তার চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে আরো দুই বছরের জন্য ২০২৭ সাল পর্যন্ত আল নাসরের সাথে চুক্তি নবায়ন করেছেন সিআরসেভেন।

এর আগে, ইউরোপের চাকচিক্যময় ফুটবল ছেড়ে ২০২২ সালের শেষ দিকে সৌদি আরবে পাড়ি জমান ক্রিস্টিয়ানো রোনালদো। নাম লেখান আল নাসেরে। রোনালদোর এমন সিদ্ধান্তে তখন অনেকেই বিস্মিত হয়েছিলেন। অনেকে বলেছিলেন, অর্থের জন্যই সৌদি আরবে গেছেন পর্তুগিজ এই তারকা। তবে সময়ের সাথে সাথে রোনালদো প্রমাণ করে দিয়েছেন—অর্থ নয়, ফুটবলকে ভালোবেসেই সৌদি আরবে যাওয়া তার।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

সৌদির জাতীয় দিবসে আরব শেখের পোশাকে রোনালদো

আপডেট সময় : ০৫:১৩:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫