সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রোজার আগে নির্বাচন দিয়েই আগের কাজে ফিরে যাবেন প্রধান উপদেষ্টা

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০২:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজন শেষ করে নিজের পুরোনো কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

কথোপকথনে ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে আইএমএফ প্রধান বলেন, ‘অল্প সময়েই আপনি (ড. ইউনূস) অনেক কিছু করেছেন। যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন দেশকে আপনি এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।’

বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসাও করেন আইএমএফ প্রধান জর্জিয়েভা।

কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগে সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ করে আমার আগের কাজে ফিরে যাবো।’

জর্জিয়েভা জানান, শক্ত অবস্থানে যেতে হলে রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সংস্কার জরুরি বিষয়। এ সময় ড. ইউনূস বলেন, ‘আমরা পুরোপুরি ভেঙে পড়া একটা অর্থনীতি পেয়েছি। কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।’

আলোচনায় উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। এর মধ্যে নেপালে জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়ে তারা আলোচনা করেন।

সূত্র: বাসস

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রোজার আগে নির্বাচন দিয়েই আগের কাজে ফিরে যাবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০২:০০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫