সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

৫ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

কর্মসূচির মধ্যে রয়েছে—১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।

পাঁচ দফা দাবির মধ্যে আরো রয়েছে—আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এ দেশীয় এজেন্ট জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন করা।

এ সময় মাওলানা মামুনুল হক বলেন—এসব দাবিতে যুগপৎ আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে, বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এটি এখনো চুড়ান্ত হয়নি। তবে জুলাই সনদের আইনিভিত্তিসহ বিভিন্ন দাবিতে ফ্যাসিবাদবিরোধী অধিকাংশ দলই একমত। সবাই যার যার অবস্থান থেকে মাঠে নামবে বলে আশা করছি।

এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন—এসব দাবির বিষয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া না হওয়ার কারণেই আমরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। জুলাই সনদ কার্যকর করার বিষয়ে সরকারের কোনো উদ্যোগ আছে বলে মনে হচ্ছে না। তাছাড়া উচ্চ কক্ষের বিষয়টি ঐকমত্য কমিশনে সিদ্ধান্ত হয়েছে কিন্তু বিএনপি এতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটা রাষ্ট্রস্বার্থ বিরোধী অবস্থান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

৫ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১০:৩৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫