সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিপুল ভোটে জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস, যা বলছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক ::
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েল-ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান ও দুই রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) এই প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৪২টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি, আর ভোটদানে বিরত ছিল ১২টি দেশ। ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ১৪২ রাষ্ট্রের ভোট ইসলায়েলকে একেবারে হতাশ করে। অপরদিকে, জাতিসংঘের মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

সৌদি আরব ও ফ্রান্স প্রস্তাবটি উত্থাপন করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘বিপুল সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত এ প্রস্তাব আন্তর্জাতিক মহলের অভিন্ন অবস্থানকে তুলে ধরেছে। এর মাধ্যমে আবারও নিশ্চিত হলো, ফিলিস্তিনি জনগণ তাদের ন্যায্য অধিকার অনুযায়ী ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে।’

প্রস্তাবে গত বছরের ৭ অক্টোবরের হামলার জন্য হামাসকে দায়ী করে নিন্দা জানানো হয়। একই সঙ্গে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তর, হামাসের অস্ত্র জমা দেওয়া এবং আটককৃত সব বন্দিকে মুক্ত করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে ইসরায়েল এ ভোটকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে পুনর্ব্যক্ত করেছেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্র কোনোদিন প্রতিষ্ঠিত হবে না।’

নেতানিয়াহুর এ ধরনের অবস্থান নিয়ে ইসরায়েলের ভেতরেই সমালোচনা বাড়ছে। এর মধ্যে কাতারে অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ হামলায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রকে না জানিয়ে ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র কাতারে এমন অভিযান চালানো হয়েছে, যা মেনে নেওয়া যায় না।

সূত্র: আল আরাবিয়া

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বিপুল ভোটে জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাস, যা বলছে সৌদি আরব

আপডেট সময় : ০৭:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫