সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

পিআর পদ্ধতির পক্ষে গণভোট চায় চরমোনাই পীর

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের মানুষ আর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায় ফিরতে চায় না দাবি করে ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) খুলনায় ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখা আয়োজিত মিছিল পূর্ব গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

সরকারকে উদ্দেশে বলেন, গণভোট দেন। জনগণই নির্ধারণ করুক কিভাবে ভোট হবে।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও ইসলামি সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ গণসমাবেশের আয়োজন করা হয়।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, চব্বিশের গণআন্দোলনের সময় বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম। আওয়ামী লীগ দেশের সমস্ত সেক্টর ধ্বংস করে দিয়েছিল। বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা সবকিছু শেষ হয়ে গিয়েছিল। ভেবেছিলাম ফ্যাসিবাদের উৎখাত হলে শান্তি ফিরে পাব। কিন্তু শান্তি ফেরেনি, বরং পরিস্থিতি আরো খারাপ হয়েছে। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ, মেয়েকে বিয়ে না দেয়ায় বাড়ি ঢুকে পিতাকে হত্যা করা হচ্ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট সব দখল হচ্ছে।

আর এসব ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেন দলটির সিনিয়র নায়েবে আমির। বলেন, তারা মনে করছে ক্ষমতায় চলে গেছে। কিন্তু ‘দিল্লী দূর-অস্ত’। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, দেশের সম্পদ লুট করে বিদেশে পাচারকারীকে ভোট দেবে না। ক্ষমতায় যাননি, এখনই হুমকি দেন-ধানের শীষে ভোট না দিলে বাড়ি ফিরতে পারবেন না। তাহলে ক্ষমতায় গেলে কি করবেন জনগণ তা বুঝে ফেলেছে।

তিনি বলেন, ভোটাররা দেখবে কার কাছে তার জানমাল নিরাপদ, তাকেই ভোট দেবে। আওয়ামী জুলুমের যুগে দেশে এমন কিছু মানুষ সৃষ্টি হয়েছে তারা এখনো আর কোনো জুলুমকে ভয় পায় না। হাত পাখা মার্কাকে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, মুসলমান, হিন্দু, ধনী, গরিব সব শ্রেণির মানুষের সার্বজনীন মার্কা হিসেবে দাবি করে তিনি আগামী নির্বাচনে ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

ইসলামি আন্দোলনের খুলনা মহানগর সিনিয়র নায়েবে আমির শেখ মো. নাসিরউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ আল ইমরান। এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং বিভিন্ন সংসদীয় আসনে হাতপাখা সমর্থিত প্রার্থীরা বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

পিআর পদ্ধতির পক্ষে গণভোট চায় চরমোনাই পীর

আপডেট সময় : ০৬:৩৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫