সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে জামায়াত আমির ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের জনগণের আন্তরিক সম্পর্ক বিদ্যমান এবং তা চিরদিন অটুট থাকবে। তিনি ইসরাইলি আগ্রাসন, গাজার মানবিক বিপর্যয় এবং চলমান বোমা বর্ষণে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের কথা উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গাজা দখলের পরিকল্পনা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী। এ পরিকল্পনা বন্ধে জাতিসঙ্ঘ, ওআইসি এবং শান্তিকামী বিশ্বকে উদ্যোগ নিতে হবে।

জামায়াত আমির আরও বলেন, ফিলিস্তিন বাংলাদেশের দল-মত-নির্বিশেষে সবার সমর্থন পাচ্ছে। তিনি ফিলিস্তিনের স্বাধীনতা ও মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাস রক্ষায় বাংলাদেশের জনগণের সমর্থন অব্যাহত থাকবে বলে জানান।

এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণ বিশেষ করে জামায়াতের সমর্থন ও সহযোগিতার জন্য ফিলিস্তিন কৃতজ্ঞ। তিনি আশা প্রকাশ করেন, এ সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাক্ষাতে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫