সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি: জামায়াত আমির

ইনসাইড ডেস্ক ::
  • আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর মানুষের আস্থা ফেরাতে তিনি বিদেশের পরিবর্তে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইব্রাহিমপুরের মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষ যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নেই, তারা দেশের চিকিৎসার ওপর ভরসা রাখেন। সাধারণ মানুষ যখন বিদেশে যেতে পারে না, তখন রাজনৈতিক নেতাদেরও দেশে চিকিৎসা নেওয়া উচিত। তিনি বলেন, “সোনার বাংলার গল্প শোনাবেন অথচ আপনাদের কিছু হলে বিদেশে দৌড়াবেন— এটা হতে পারে না। রাজনীতিবিদরা দেশে চিকিৎসা নিলে চিকিৎসা ব্যবস্থার ত্রুটিগুলো পূরণ হতো।”

তিনি আরও জানান, দেশের চিকিৎসার প্রতি সবসময় আস্থা ছিল তার। আল্লাহর ওপর ভরসা রেখে দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ সময় তিনি ঘোষণা দেন, আগামী নির্বাচনে জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্যরা করমুক্ত গাড়ি কিংবা কম মূল্যে সরকারি প্লট নেবেন না।

ডা. শফিকুর রহমান দেশের মানুষকে আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়ে বলেন, ভয়হীন, মানবিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

চিকিৎসা ব্যবস্থায় আস্থা ফেরাতে দেশেই চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছি: জামায়াত আমির

আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫