সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: তৌহিদ হোসেন

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ট্র্যাভেল ডকুমেন্টে সমস্যা হলে সমাধানের আশ্বাস পররাষ্ট্র উপদেষ্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা সম্পূর্ণ তার নিজস্ব সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, তারেক রহমানের ট্র্যাভেল ডকুমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা থাকলে তা সমাধানে সরকার সহায়তা করবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমান পাসপোর্টের জন্য আবেদন করেছেন কিনা তা তার জানা নেই। তবে তিনি দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট সরবরাহে সরকার প্রস্তুত রয়েছে।

সরকার নিজে থেকে কোনো উদ্যোগ নেবে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় সেটার প্রয়োজন নেই’। তিনি যখন দেশে ফিরতে চাইবেন আমাদের যতটুকু সহায়তা করার অবশ্যই করবো।

এছাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য সর্বশেষ যে চিঠি দেওয়া হয়েছিল, তার পর ভারতের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এরপর এ বিষয়ে আর কোনো চিঠি দেওয়া হয়নি। তবে ভবিষ্যতে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তা গণমাধ্যমে জানানো হবে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার: তৌহিদ হোসেন

আপডেট সময় : ০৭:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫