সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে কেন, প্রশ্ন ড. আজহারীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়ের (ওএইচসিএইচআর) তিন বছর মেয়াদি মিশন চালু নিয়ে প্রশ্ন তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১৯ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে মন্তব্য করেন।

পোস্টে ড. আজহারী লিখেন, “এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?” তিনি আরও লেখেন, “যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন? শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে, তারা এখানে কি করতে পারবে?”

এর আগে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, মানবাধিকার সুরক্ষা ও প্রসারে বাংলাদেশে কাজ শুরু করতে যাচ্ছে জাতিসংঘের ওএইচসিএইচআর মিশন। এ লক্ষ্যে সরকার ও জাতিসংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, যার মেয়াদ তিন বছর।

এই মিশনের মূল লক্ষ্য হবে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনগুলোকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সরকার। মিশনটি মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং পূর্ববর্তী সরকারের আমলে সংঘটিত অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করার কাজেও ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে কেন, প্রশ্ন ড. আজহারীর

আপডেট সময় : ০৪:১৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫