সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বিএনপি নেতা আবুল কালাম

‘যারা পিআর নির্বাচন চায় তাদের পাকিস্তান পাঠানো হবে’

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কালাম বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একটি রাজনৈতিক দল বলছে, পিআর ছাড়া নির্বাচন হতে দেবে না। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র। যারা পিআর ছাড়া নির্বাচন হতে দেবে না বলছে, তাদের পাকিস্তান পাঠিয়ে দেওয়া হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে বৃক্ষরোপণ, ডাকাতিয়া নদীতে মৎস্য পোনা অবমুক্ত ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আবুল কালাম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে দেশ ও জাতির সেবায় কাজ করার। আজ আমাদের দল নিয়ে ষড়যন্ত্র চলছে, কোনো ষড়যন্ত্রে সফলতা আসবে না। ফ্যাসিস্ট যেভাবে পালিয়েছে, ষড়যন্ত্রকারীরাও পালাতে বাধ্য হবে। এজন্য আমাদের সর্বদা সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে অবৈধভাবে ক্ষমতায় থেকে নানা অন্যায় করেছে। তাদের দুঃশাসনের ফলে নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে এসবের বিচার অবশ্যই হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূইয়া দোলন, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, লাকসাম পৌর বিএনপির সভাপতি মজির আহমেদ প্রমুখ।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বিএনপি নেতা আবুল কালাম

‘যারা পিআর নির্বাচন চায় তাদের পাকিস্তান পাঠানো হবে’

আপডেট সময় : ০৬:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫