সংবাদ শিরোনাম ::
রামুতে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ যুবক আটক
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামুতে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে রাজারকুল ইউনিয়নের মধ্যম ঘোনার পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক যুবকের নাম আবু তাহের (২৫)। তিনি উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী গ্রামের সুলতান আহমদের ছেলে।
পুলিশ জানায়, নতুন কবরস্থানের দক্ষিণ পাশে পাঞ্জেগানা টু সোনাইছড়ি সড়ক থেকে আবু তাহেরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি কালো রঙের জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
থানার একটি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসইউটি/
















