সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় দিনদুপুরে আড়াই লাখ টাকা ছিনতাই

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকায় মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে মোঃ আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তিকে অজ্ঞান করে আড়াই লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। আবুল কাশেম উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কাশেম ওই দিন দুপুরে আড়াই লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে চড়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে যাচ্ছিলেন। পথে চাঁনপুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করেন। তিনি উল্টোদিকের দিকে পালানোর চেষ্টা করলে ওই দুই ব্যক্তি তাকে ধরেন এবং মুখে কিছু লাগিয়ে অজ্ঞান করে তার সঙ্গে থাকা টাকা লুট করে চলে যান।

পরবর্তীতে স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে চাঁনপুর বাজারে নিয়ে আসেন। পরে পরিবারের লোকেরা তাকে বাড়ি নিয়ে যান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির জানান, এখন পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দাখিল হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় দিনদুপুরে আড়াই লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫