সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাংলাদেশে সব সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে: সালাহউদ্দি

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যত সংস্কার হয়েছে, সবই বিএনপির হাত ধরেই হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপিকে শুভেচ্ছা জানায় এনসিপি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকা স্বাভাবিক। তবে সৌন্দর্যমূলক আলোচনার ধারা অব্যাহত থাকলে রাজনৈতিক সংস্কৃতি বিকশিত হবে, যা দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক সংস্কৃতি চালুর মাধ্যমে অতীতের অগণতান্ত্রিক অপসংস্কৃতি দূর করা সম্ভব। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভাল রাজনৈতিক সংস্কৃতি দিয়েই ফ্যাসিবাদী রাজনীতি বিলোপ ঘটাতে হবে।”

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “শেখ হাসিনা শুধু গণতন্ত্রই নয়, রাজনৈতিক সংস্কৃতিও ধ্বংস করে দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়া নতুন বাংলাদেশ গঠন সম্ভব নয়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে আদালতের স্থগিতাদেশ প্রসঙ্গে এনসিপি নেতা সামান্তা শারমিন বলেন, “সর্বোচ্চ আদালতকে ব্যবহার করে রাজনীতিতে প্রভাব খাটানো হলে তা কোনো রাজনৈতিক দল মেনে নেবে না।”

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাংলাদেশে সব সংস্কার বিএনপির হাত ধরেই হয়েছে: সালাহউদ্দি

আপডেট সময় : ১০:২৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫