সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে পৃথক স্থানে দুই কৃষকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে পৃথক দুটি উপজেলায় এক দিনে দুই কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) জেলার তারাকান্দা ও ঈশ্বরগঞ্জ উপজেলায় এসব মরদেহ উদ্ধার হয়।

তারাকান্দা উপজেলার ফিসারীর পাড় এলাকা থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। রোববার রাতে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। সকালে স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাস্তার পাশে তার জুতা ও টর্চলাইট পায়। পরে ফিসারীর পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রফিকুলকে গলায় ফাঁস দিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে ফেলে রাখা হতে পারে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে ঈশ্বরগঞ্জ উপজেলার একটি বিল থেকে মজনু মিয়া (৫৫) নামের আরেক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের শামছুদ্দিনের ছেলে। রোববার থেকে নিখোঁজ থাকার পর সোমবার দুপুরে ভাতিজা মাছ ধরতে গিয়ে মরদেহ দেখতে পান। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান জানান, মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তবে সন্দেহজনক মৃত্যুর কারণে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে পৃথক স্থানে দুই কৃষকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১০:০৭:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫