মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে হিট স্ট্রোকে এসআইয়ের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়ার মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল থানায় কর্মরত ছিলেন।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গল থানার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এসআই আলমগীর। সহকর্মীরা দ্রুত তাকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
আলমগীর হোসেন ভূঁইয়ার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার উত্তর ঘাটচেক এলাকায়। বাদ মাগরিব মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্সে জানাজা শেষে তাকে শ্রীমঙ্গলেই দাফন করা হয়। দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে শ্রীমঙ্গলে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগ দেন তিনি।
মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে এসআই আলমগীর হোসেন ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার-সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সোমবার শ্রীমঙ্গলে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও দাপদাহ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এসইউটি/
















