সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, নিহতদের সংখ্যা বেড়ে ৮০০ আহত, ২৫০০

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ২ হাজার ৫০০ মানুষ।

সোমবার (১ সেপ্টেম্বর) আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে জানান, নিহতের সংখ্যা বেড়ে ৮০০ হয়েছে এবং আহতের সংখ্যা প্রায় ২ হাজারে পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেন, উদ্ধারকাজ এখনো চলছে, ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে। প্রধান ভূমিকম্পের পর অন্তত আরও তিনটি কম্পন রেকর্ড করা হয়, যেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী কেবল একটি গ্রামেই অন্তত ৩০ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, লাঘমান প্রদেশে অন্তত ৮০ জন এবং নানগারহারে ৩৩০ জন আহত হয়েছেন। কুনার প্রদেশেই সবচেয়ে বেশি হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

আফগান তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা আনাদোলুকে জানান, কুনারের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি ও চাপা দারা জেলায় প্রাণহানি বেশি ঘটেছে। তবে তিনি সতর্ক করে বলেন, দূরবর্তী অনেক এলাকার সঙ্গে এখনো যোগাযোগ সম্ভব হয়নি। ফলে সঠিক পরিসংখ্যান এখনো নিশ্চিত নয়।

এ কর্মকর্তা আরও জানান, ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা যাওয়ার সড়ক বন্ধ হয়ে গেছে। এতে উদ্ধারকারী দলগুলোর ঘটনাস্থলে পৌঁছাতে বড় ধরনের বাধা তৈরি হয়েছে।

আইজে/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তান, নিহতদের সংখ্যা বেড়ে ৮০০ আহত, ২৫০০

আপডেট সময় : ০৬:৩৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫