সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শুধু গোপালগঞ্জ নয়, দেশের কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পলাতক নেত্রী শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সংগঠনের মহাসচিব জালাল উদ্দিন আহমদ হুঁশিয়ারি দিয়ে বলেন, “শুধু গোপালগঞ্জ নয়, দেশের কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না।”

শুক্রবার (১৮ জুলাই) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর দক্ষিণ খেলাফত মজলিস আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

জালাল উদ্দিন বলেন, “গোপালগঞ্জে যে বর্বর হামলা হয়েছে, তার নিন্দা জানানোর ভাষা নেই। যেখানেই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ পাওয়া যাবে, জনগণ তাদের প্রতিরোধ করবে। খুনি শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র থেমে নেই। তার দোসররা এখনও বিভিন্ন জায়গায় সক্রিয়।”

তিনি আরও বলেন, “সরকার যদি এই দোসরদের রক্ষা ও পুনর্বাসনের চেষ্টা করে, তবে আন্দোলন আরও বিস্তৃত হবে। এখনো সময় আছে—সরকার যেন অবিলম্বে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করে। দেশের জনগণ বিদেশি হস্তক্ষেপ চায় না।”

জাতিসংঘ মানবাধিকার মিশনের তীব্র সমালোচনা করে মহাসচিব বলেন, “বাংলাদেশের কোথাও এই অফিস দেখতে চায় না জনগণ। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাহারে সরকারকে বাধ্য করা হবে।”

জুলাই-অভ্যুত্থান, গণহত্যা ও বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, “২০১৩ সালে শাপলা চত্বরে, ২০২১ ও ২০২৪ সালেও আমরা জীবন দিয়েছি। খুনি শেখ হাসিনার হাতে শত শত মানুষ নিহত হয়েছে। এখনও কোনো দৃশ্যমান বিচার হয়নি। জনগণ শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসিকাষ্ঠে দেখতে চায়।”

তিনি বলেন, “চাঁদাবাজি, সন্ত্রাস আর দখলদারিত্বে পরিণত হওয়া আওয়ামী লীগের পতন ঘটেছে। এখন তাদের জায়গা দখল করেছে আরেকটি গোষ্ঠী। সরকারকে বলছি—শক্তিশালী হোন, দেশের স্বার্থে আমরা আপনাদের পাশে থাকব।”

সমাবেশে খেলাফত মজলিস নেতারা সকল রাজনৈতিক দলকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শুধু গোপালগঞ্জ নয়, দেশের কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না: খেলাফত মজলিস

আপডেট সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫