সংবাদ শিরোনাম ::
ড. ইউনূসকে ‘সর্বশ্রেষ্ঠ নপুংশক’ আখ্যায়িত করলেন এনসিপির মাহমুদা মিতু
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:২২:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপুংশক’ আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।
রোববার (৩১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ড. ইউনূস প্রসঙ্গে ডা. মিতু লেখেন, “মাথা নত করারও একটা লেভেল থাকে। তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায়।”

তিনি আরও দাবি করেন, গ্রামীণ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা, হাসপাতাল নির্মাণ, কর মওকুফ এবং দীর্ঘদিন ধরে এনজিও সংশ্লিষ্টদের ক্ষমতায়ন—এসবের মাধ্যমে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করছেন প্রধান উপদেষ্টা।
ডা. মিতু লেখেন, “উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃণা করা শিখেছি।”
এসইউটি/














