সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভোলায় ছাত্রলীগ নেতা খুন

ফজরের নামাজে বের হয়ে ছেলের লাশ পেলেন বাবা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা সদর উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ডে সাইফুল্লাহ আরিফ (৩০) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। নিহত আরিফ সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

পরিবারের দাবি, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান আরিফ। রাতের কোনো এক সময় ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। ভোরে ফজরের নামাজ পড়তে বাসার সামনে বের হয়ে তার লাশ দেখতে পান বাবা বশির আহমেদ মাস্টার।

অবসরপ্রাপ্ত শিক্ষক বশির আহমেদ অভিযোগ করেন, রাজনৈতিক ও ব্যবসায়িক বিরোধের জেরে তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও উদঘাটন সম্ভব হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভোলায় ছাত্রলীগ নেতা খুন

ফজরের নামাজে বের হয়ে ছেলের লাশ পেলেন বাবা

আপডেট সময় : ০১:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫