সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নাফ নদী থেকে বাংলাদেশী জেলেদের ধরে নিচ্ছে একটি গোষ্ঠী: উপদেষ্টা সাখাওয়াত

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আদালতের রায় যাচাইয়ের পর কক্সবাজারের বহুল আলোচিত বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়া হবে।এক প্রেস ব্রিফিংয়ে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন একথা বলেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী নাফ নদী থেকে বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। এটি আন্তঃ রাষ্ট্রীয় বিষয় নয়।

তিনি বলেন, কক্সবাজারের বহুল আলোচিত বাঁকখালী নদীতে অবৈধ স্থাপনা ও দখলদারদের উচ্ছেদ করা হবে আদালতের রায় যাচাইয়ের পর। ইতোমধ্যে অনেক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে এবং বাকীগুলোও চিহ্নিত করণের কাজ চলছে।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আজ শনিবার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজারের হিলটপ সার্কিট হাউজে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। এর আগে তিনি বাঁকখালী নদী দূষণ ও দখলমুক্ত করণ সভায় অংশগ্রহণ করেন। সভায় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমদ মোস্তফা, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় এক প্রশ্নের উত্তরে বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা বলেন, নাফ নদী থেকে বাংলাদেশী জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা এখন আন্ত: রাষ্ট্রীয় বলা যাবেনা। যেহেতু এই ঘটনা একটি গোষ্ঠী দ্বারা সংঘটিত হচ্ছে। তারা জেলেদের মালামাল এবং টাকা-পয়সাও নিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সীমান্তে বিজিবির টহল আরো জোরদার করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বের সাথে দেখছে।

ব্রিফিং শেষে উপদেষ্টা বাঁকখালী নদীর রাবারড্র‍্যাম পরিদর্শন করেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নাফ নদী থেকে বাংলাদেশী জেলেদের ধরে নিচ্ছে একটি গোষ্ঠী: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় : ০৩:২৮:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫