সংবাদ শিরোনাম ::
নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা ইউনূস
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে ফোনে তিনি নুরের সঙ্গে কথা বলেন। বিষয়টি গণমাধ্যমকে জানান দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
আবু হানিফ বলেন, দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ফোন করে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন। এসময় নুর শুক্রবারের ঘটনার বিস্তারিত জানান। ফোনালাপে ড. ইউনূস এ ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এর আগে শুক্রবার রাতেই ঢাকা মেডিকেলে নুরকে দেখতে যান প্রধান উপদেষ্টার আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রেস সচিব শফিকুল আলম।
এসইউটি/















