সংবাদ শিরোনাম ::
কমলগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
মৌলভীবাজার সংবাদদাতা
- আপডেট সময় : ১১:৩৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) এশার নামাজের পর উপজেলা শাখার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জয়নাল আবেদিন শাহেপুরী। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম।
বৈঠকে কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতি মাসের কর্মসূচি বাস্তবায়নের জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এলাকার দুইজন প্রবীণ মুরব্বি বাংলাদেশ খেলাফত মজলিসের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
এসইউটি/















