সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে ৬৩ জেলায় বাংলাদেশ করার আহ্বান আমির হামজার

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ায় ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আলোচিত ইসলামী বক্তা ও জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা গোপালগঞ্জ জেলা বিলুপ্ত করে আশপাশের চারটি জেলায় ভাগ করার প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়া শহরে জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তিনি বলেন, “শুধু নাম পরিবর্তন নয়, গোপালগঞ্জ জেলা তিনটি আসনকে ঘিরে গঠিত। এই তিনটি আসন যদি ফরিদপুর, নড়াইল, মাদারিপুর ও বরিশালের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তাহলে অভিশপ্ত জেলা গোপালগঞ্জ মানচিত্র থেকেই বিলুপ্ত হয়ে যাবে।”

তিনি আরও বলেন, “জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানে দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলা। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না করলে ধরে নেব, প্রশাসনও এতে সম্পৃক্ত।”

সমাবেশে জেলা জামায়াত নেতারা অধ্যাদেশ জারি করে গোপালগঞ্জের নতুন নামকরণ এবং বর্তমান পুলিশ সুপারকে অপসারণের দাবি জানান।

জেলা জামায়াতের নায়েবে আমির মো. আব্দুল গফুর, সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গোপালগঞ্জকে ৪ জেলায় ভাগ করে ৬৩ জেলায় বাংলাদেশ করার আহ্বান আমির হামজার

আপডেট সময় : ১২:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫