সংবাদ শিরোনাম ::
থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারিত পেতংতার্ন সিনওয়াত্রা
আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৬:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনওয়াত্রাকে পদ থেকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে শুক্রবার (২৯ আগস্ট) এ রায় দেন আদালত। খবর সিএনএন।
এর আগে চলতি বছরের জুনে কম্বোডিয়ার এক রাজনৈতিক নেতার সঙ্গে টেলিফোন আলাপে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে পেতংতার্নের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগ গঠনের পর তাকে সাময়িক বরখাস্তও করেছিল আদালত।
প্রভাবশালী সিনওয়াত্রা পরিবারের সদস্য পেতংতার্ন দেশটির ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তবে মাত্র এক বছর পরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হলো তাকে।
এসইউটি/
















