সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

বাংলাদেশ সফরে আসছেন মালা আলি কুর্দিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তিত্ব মালা আলি কুর্দিস্তানি শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন। বুধবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

মালা আলি কুর্দিস্তানি লেখেন, বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল উদ্বোধনের উদ্দেশ্যে তার এ সফর হবে ঐতিহাসিক। তিনি আরও জানান, ১ হাজার শিক্ষার্থীকে ভেষজ ও প্রাচীন চিকিৎসাবিজ্ঞান শেখানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ২৫০ ধরনের ভেষজ ওষুধ তৈরি করেছেন বলেও দাবি করেন তিনি।

তার ভাষ্য, এসব ওষুধ বাংলাদেশের স্বাস্থ্যখাতকে শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতেও অবদান রাখবে। কারণ আমেরিকা ও ইউরোপসহ বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। তিনি আরও বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বিশেষ করে দরিদ্র মানুষ ও ইসলামি দেশগুলোর সেবাই তার জীবনের লক্ষ্য।

কে এই মালা আলি কুর্দিস্তানি?

ইরাকের কুর্দিস্তান প্রদেশের বাসিন্দা মালা আলির আসল নাম ড. আলি মাহমুদ হাসান। ফেসবুক পেজে তিনি নিজেকে ২৮ বছর ধরে ভেষজ চিকিৎসায় বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেন। তার ফলোয়ার সংখ্যা ৫৮ লাখের বেশি।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরবিল শহর থেকে ৪০ কিলোমিটার দূরের কালাক গ্রামে তিনি প্রথমে রোগ নিরাময় কেন্দ্র চালু করেন। সেখানে তিনি কোরআনের আয়াত ও ভেষজ চিকিৎসার সমন্বয়ে রোগ নিরাময়ের দাবি করেন। এমনকি ক্যান্সারও সারাতে পারেন বলে প্রচার করেন। তার চিকিৎসায় উটের দুধ ও মূত্র খাওয়ানো এবং রোগীকে চাবুক মারার মতো বিতর্কিত পদ্ধতিও ব্যবহার করা হতো।

তার বিরুদ্ধে কুর্দিস্তান সরকার একাধিকবার ব্যবস্থা নেয়। ভুয়া চিকিৎসা ও বেআইনি কার্যক্রমের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবেও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশ তাকে আটক করেছিল। পরে ২০২১ সালে তিনি পাকিস্তানে যান।

সেখানে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ে। হাজার হাজার মানুষ তাকে দেখতে ভিড় করেন। এমনকি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার আসাদ কায়সার তার সঙ্গে সাক্ষাৎ করেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

বাংলাদেশ সফরে আসছেন মালা আলি কুর্দিস্তানি

আপডেট সময় : ০৪:২৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫