দেশে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৩:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

দেশে উদারপন্থি রাজনীতিকে সরিয়ে উগ্রপন্থি রাজনীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে একটি সফল রাষ্ট্র হিসেবে দেখতে চায়।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালামের লেখা ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “চব্বিশ নিয়ে তেমন কোনো গবেষণা বা লেখালেখি দেখা যাচ্ছে না। অথচ সরকার চাইলে বিজ্ঞজনদের এই দায়িত্ব দিতে পারতো। কিন্তু তারা সেটি করেনি। কেউ কেউ আবার মনে করছেন বিএনপি ইতোমধ্যেই ক্ষমতায় চলে এসেছে।”
তিনি আরও বলেন, “মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিএনপিকেই জনগণকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক দলগুলো যদি মিলেমিশে নির্বাচন কমিশনের দেওয়া রোডম্যাপ বাস্তবায়নে ভূমিকা রাখে তবে সেটি দেশের জন্য মঙ্গলজনক হবে।”
এসইউটি/














