সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানালেন তারেক রহমান

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দলের নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের কাছে এ বার্তা পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডন থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

লালু বলেন, “লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন এবং লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।”

তিনি আরও বলেন, “দলের সব স্তরে শৃঙ্খলা, ঐক্য ও সততার সঙ্গে কাজ করার প্রয়োজন আছে। দেশের জনগণের জন্য দলের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।”

এদিকে, ১২ দিনের লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নেতাকর্মীদের লোভ-লালসা থেকে দূরে থাকার আহ্বান জানালেন তারেক রহমান

আপডেট সময় : ১১:১৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫