সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ইসলামী দলগুলোকে সুযোগ দিন, আশা করি ঠকবেন না: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশের মানুষ এতকাল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে। এবার ইসলামী দলগুলোকেও সুযোগ দেওয়া উচিত। “আপনারা একবার আমাদের পরীক্ষা করে দেখুন। যদি দেখি আমরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছি, তাহলে আর কখনো আমাদের ভোট দেবেন না। তবে আমি আশা করি, ঠকবেন না”—বলেন তিনি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ জেলা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিয়াউর রহমানের প্রসঙ্গে তিনি বলেন, “জিয়াউর রহমান এ দেশে রাজাকার প্রতিষ্ঠা করে গেছেন। তার সরকারে অনেক রাজাকার ছিলেন।” এ সময় শেখ হাসিনার এক বক্তব্য স্মরণ করে বলেন, “তিনি একসময় ছাত্র-জনতাকে রাজাকার বলেছিলেন। পরে তাকেই দেশ ছাড়তে হয়েছিল। এখন যারা একইভাবে গালি দিচ্ছে, ভবিষ্যতে তারাও জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে।”

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “মির্জা ফখরুল সাহেব, আগে আপনার দলের কর্মীদের গণতন্ত্র শেখান, পরে অন্য দলের সমালোচনা করুন।”

তিনি দাবি করেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং ইসলামী শাসন দেখতে আগ্রহী। “হক ও বাতিলের লড়াই শুরু হয়ে গেছে। আগামী নির্বাচনে মানুষ ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়।”

সভায় তিনি ময়মনসিংহ বিভাগের ১১টি আসনের মধ্যে ৯টি আসনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর নাম ঘোষণা করেন।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গাজী আতাউর রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, ময়মনসিংহ মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, কারী হাবীব উল্লাহ বেলালী, উত্তর জেলা সভাপতি হাদীউল ইসলাম, ত্রিশাল সভাপতি ইব্রাহীম খলিল উল্লাহ, খেলাফত মজলিশ ত্রিশাল শাখার সভাপতি আবু তাহের এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাখাল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ইসলামী দলগুলোকে সুযোগ দিন, আশা করি ঠকবেন না: চরমোনাই পীর

আপডেট সময় : ১১:৩৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫