সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
আইবি নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৮:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে গুলশানের চেয়ারপারসনের বাসভবন থেকে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
খালেদা জিয়া বাসভবন থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু মেডিক্যাল টেস্টের জন্যই তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
এসইউটি/














