সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি : মির্জা ফখরুল

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে, আমরা খুশি।

রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “জি।”

এর আগে দুপুরে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিস্তারিত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেন। গত বুধবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন এই রোডম্যাপ অনুমোদন করে। দুই ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে।

রোডম্যাপে সংলাপ, মতবিনিময়, মিটিং, ব্রিফিং, প্রশিক্ষণ, মুদ্রণ, বাজেট বরাদ্দ, আইটি-ভিত্তিক প্রস্তুতি, প্রচারণা, সমন্বয় সেল ও আন্তঃমন্ত্রণালয় বৈঠকসহ বিভিন্ন কর্মপরিকল্পনা স্থান পেয়েছে।

বিএনপি মহাসচিবের মতো দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে সুসংবাদ হিসেবে মন্তব্য করেছেন। বিকেলে রাজধানীর বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “ইলেকশনের রোডম্যাপ আজকে একটা এসেছে, এটা সুসংবাদ। আমাকে টেক্সট পাঠিয়েছে, আমি দেখলাম ইলেকশনের রোডম্যাপ।”

তিনি আরও বলেন, মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটি নির্বাচন হোক। এর মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে, যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক থাকবে।

আমীর খসরু বলেন, জনগণ তাদের স্থগিত রাখা সিদ্ধান্তগুলো নিতে শুরু করেছে। নির্বাচনের পরে দেশের অর্থনীতিতে বড় ধরনের টার্ন অ্যারাউন্ড হবে, অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং গুণগত দক্ষতা বৃদ্ধি পাবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় বিএনপি খুশি : মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫