সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

রোডম্যাপ কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: খেলাফত মজলিস

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপের বিষয়ে বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ যে রোডম্যাপ ঘোষণা দেওয়া হয়েছে তা কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এর পূর্বেই জাতীয় ঐক্যমতের আলোকে জুলাই সনদ ঘোষণা এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে তার আইনি ভিত্তি দিতে হবে।

খেলাফত মজলিস মহাসচিব বলেন, তা না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। পেশীশক্তি ও কালো টাকার প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা নতুন বাংলাদেশে সকলের। নির্বাচনের পূর্বেই প্রয়োজনীয় সংস্কার জরুরি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন এখনো কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। গণহত্যাকারী পতিত ফ্যাসিস্টদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান নয়।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কারের পক্ষে জনরায় শুরু থেকেই রয়েছে। সরকারকে জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

এসইউটি/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

রোডম্যাপ কার্যকর হতে হবে জুলাই সনদের ভিত্তিতে: খেলাফত মজলিস

আপডেট সময় : ০৮:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫