সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গোপালগঞ্জে রিকশাচালক রমজান মারা গেছেন, এনসিপি ঘিরে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ রিকশাচালক রমজান মুন্সী মারা গেছেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রমজান। তিনি গোপালগঞ্জ সদরের থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সীর ছেলে।

এই নিয়ে এনসিপি সমাবেশ ঘিরে ঘটনায় মারা গেলেন মোট পাঁচজন। আগেই মারা যান সোহেল মোল্লা, দীপ্ত সাহা, রমজান আলী ও ইমন তালুকদার।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আরও গুলিবিদ্ধ দুইজন—সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০)—হাসপাতালে চি’কিৎসা’ধীন।

রমজানের ভাই ইমরান মুন্সী জানান, সহিংসতার দিন দুপুরে রিকশা নিয়ে বের হলে অজ্ঞাত ব্যক্তির গুলি রমজানের গায়ে লাগে। পরে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এদিকে, গোপালগঞ্জে এখনো থমথমে অবস্থা। আজ শুক্রবার দ্বিতীয় দিনের মতো চলছে কারফিউ। সরেজমিনে দেখা গেছে, গ্রেফতার আতঙ্কে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। দোকানপাট বন্ধ, কেবল ওষুধ, কাঁচা বাজার ও ফলের দোকান খোলা।

পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রাতে অভিযান চালানো হয়েছে, তবে কতজন আটক হয়েছে তা জানায়নি পুলিশ।

গত বুধবার গোপালগঞ্জ সদরের পৌর পার্কে এনসিপির সমাবেশ ঘিরে দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুড় ও অগ্নিসংযোগ হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

Categories

গোপালগঞ্জে রিকশাচালক রমজান মারা গেছেন, এনসিপি ঘিরে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৫

আপডেট সময় : ১০:১৬:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫