সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

অগ্নিকাণ্ড মোকাবিলায় দক্ষতা বৃদ্ধিতে পিবিআই ময়মনসিংহে প্রশিক্ষণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ।

কর্মশালায় পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপারসহ কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও কার্যালয়ের আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন অংশ নেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিকভাবে নিরাপদে অবস্থান, জীবন রক্ষার্থে করণীয় এবং অগ্নি নির্বাপনের কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বাস্তবভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার মাধ্যমে উপস্থিত অফিসার ও ফোর্সদের মধ্যে অগ্নি-সচেতনতা বৃদ্ধি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।

পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিতভাবে আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

অগ্নিকাণ্ড মোকাবিলায় দক্ষতা বৃদ্ধিতে পিবিআই ময়মনসিংহে প্রশিক্ষণ

আপডেট সময় : ১২:৫৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫