সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

শরীয়তপুরে মসজিদের আজান ও বয়ান নিয়ে বিরোধে মুসল্লি খুন

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৮৪ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের জাজিরায় মসজিদের আজান ও বয়ানকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে খবির সরদার (৫৫) নামে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী স্থানীয় আলমাস সরদারকে এ ঘটনার জন্য দায়ী করেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খবির সরদার ওই এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে এবং স্থানীয় মসজিদ কমিটির সক্রিয় সদস্য ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়া নিয়ে আলমাস সরদার ক্ষোভ প্রকাশ করে আসছিলেন এবং ইমামকে হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এর পর থেকেই আলমাস সরদার ক্ষিপ্ত হয়ে ওঠেন।

মঙ্গলবার রাতে আলমাস সরদার দলবল নিয়ে খবির সরদারের ওপর হামলা চালান। ছুরিকাঘাতের পর তাকে সড়কের পাশে পুকুরে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার বলেন, আজান ও বয়ান নিয়ে আলমাস সরদার আগে থেকেই ক্ষুব্ধ ছিলেন। থানায় জিডি করার পর থেকে তিনি আরও ক্ষিপ্ত হন এবং অবশেষে খবির সরদারকে হত্যা করেন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, একজন মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

শরীয়তপুরে মসজিদের আজান ও বয়ান নিয়ে বিরোধে মুসল্লি খুন

আপডেট সময় : ১১:২০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫