সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজায় ইসরায়েলি গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান ও সৌদি আরব। জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)–এর জরুরি বৈঠকের আগে পার্শ্ব আলোচনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ আহ্বান জানান।

ইরানের আধা–সরকারি সংবাদসংস্থা তাসনিম জানায়, জেদ্দায় ওআইসির বৈঠকের আলোচনার ফাঁকে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

আলোচনায় তারা বলেন, গাজায় গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং অবিলম্বে মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে সম্প্রসারণের জন্য ইসরায়েলের ‘বিপজ্জনক প্রকল্প’ ঠেকাতে মুসলিম বিশ্বের ঐক্য অপরিহার্য।

এ ছাড়াও বৈঠকে ইরান–সৌদি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। কূটনৈতিক মহলের মতে, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এই দুই শক্তি একসঙ্গে এগোতে পারলে পশ্চিম এশিয়ায় নতুন স্থিতি তৈরি হতে পারে। যা দাঁড়িয়ে থাকবে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও অনধিকার হস্তক্ষেপ না করার নীতির ওপর।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। নতুন করে গাজা সিটিতে দখল অভিযান শুরুর পর মানবিক বিপর্যয় আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজায় ইসরায়েলি গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক ইরান-সৌদির

আপডেট সময় : ০৮:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫