সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ফিলিস্তিনিদের জন্য আরও ৩০ মিলিয়ন ডলার সহায়তা দেবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দখলদার ইসরাইলের হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের জন্য অতিরিক্ত ১০০ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ৩০.৬ মিলিয়ন ডলার) সহায়তার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। রোববার (২৪ আগস্ট) কুয়ালালামপুরের ইন্ডিপেনডেন্স স্কোয়ারে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী আনোয়ার বলেন, ২০২৩ সালের পর আবারও মালয়েশিয়া সরকার ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে। এবারও ১০০ মিলিয়ন রিঙ্গিত প্রদান করা হবে।

তিনি ইসরাইল সরকারকে জায়োনিস্ট আখ্যা দিয়ে বলেন, “সব মালয়েশিয়ান নাগরিকদের মনে রাখতে অনুরোধ করব, ফিলিস্তিন একটি শান্তিপূর্ণ ও স্বাধীন দেশ। আমি ফিলিস্তিনিদের প্রতিবাদের স্পিরিটকে স্যালুট জানাই। আমরা তোমাদের একা ছাড়ব না। মালয়েশিয়ান এবং আরও অনেক বন্ধু তোমাদের সঙ্গে আছেন।”

এসময় তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তীব্র নিন্দা জানান। গাজায় শিশুদের ওপর হামলার ঘটনায় তাকে নিষ্ঠুর ও উন্মাদ আখ্যা দিয়ে বলেন, “আমার বয়স ৭৮ বছর। এই বয়সে এত নিষ্ঠুরতা কখনও দেখিনি। নেতানিয়াহু এবং তার বাহিনী শয়তান ও অমানবিক।”

‘মাই মালয়েশিয়া উইথ গাজা’ শিরোনামের এই সমাবেশ ছিল ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলা তিনদিনব্যাপী ‘সুমুদ নুসান্তারা কার্নিভাল’-এর চূড়ান্ত পর্ব। এদিন সাদা পোশাক ও ঐতিহ্যবাহী কেফিয়াহ স্কার্ফ পরে নারী-পুরুষ ও শিশুরা গাজার সমর্থনে একত্রিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ফিলিস্তিনিদের জন্য আরও ৩০ মিলিয়ন ডলার সহায়তা দেবে মালয়েশিয়া

আপডেট সময় : ০৮:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫