সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

যাদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা নির্ধারণ শুনানিকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাচন ভবন থেকে বেরিয়ে রুমিন সাংবাদিকদের বলেন, “যেটা ১৫ বছরে হয়নি সেটা আজ হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। যে বিএনপির নেতাকর্মীদের জন্য ১৫ বছর লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়। নির্বাচনের আগে সীমানা নিয়ে নিজের দলে এমন পরিস্থিতি হলে নির্বাচনে কী হবে অনুমেয়।”

তিনি বলেন, “অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, এখানে একটি মারামারি হয়েছে। আমি যেহেতু একজন আইনজীবী, আমি ভেবেছি আমার কেস আমি নিজেই প্রেজেন্ট করব। সেই অনুযায়ী আমি আমার কেস প্রেজেন্ট করেছি।”

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এক প্রার্থীর আচরণের সমালোচনা করে রুমিন ফারহানা আরও বলেন, “তিনি ২০-২৫ জন মিলে গুন্ডা-পান্ডার মতো আচরণ করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক। আমি মনে করি, এটা কমিশনের গাম্ভীর্য ও সম্মানের সঙ্গে যায় না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

যাদের জন্য লড়াই করলাম, তারাই এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

আপডেট সময় : ০৪:৫৮:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫