সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ভালুকায় চেকপোস্টে মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজন আটক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের ভালুকায় চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাব বাজার এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— হালুয়াঘাট উপজেলার কালিয়া কান্দি গ্রামের সুজন মিয়া (৩০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোরা গ্রামের মুহাম্মদ আলী (৬২)।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে যৌথবাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক (এসআই) মোশারফ জানান, তল্লাশিতে ৬ বোতল বিদেশি মদ (রয়েল স্টিক, ৭৫০ মিলি), ২ হাজার ৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ভালুকায় চেকপোস্টে মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজন আটক

আপডেট সময় : ০৯:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫