সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

ময়মনসিংহে ফুটবল ইস্যুতে যুবতীকে মারধর,ভাইকে ছুরিকাঘাত,পুলিশের ওপরও হামলা,আটক ১৭

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহে ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক যুবতীকে মারধর ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এসময় তার ভাই মঈন খান বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে নগরীর কৃষ্টপুর এলাকায় আবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাদের ওপরও হামলা চালায়। এতে ১নং পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ নাজমুল ও কনস্টেবল মোঃ এরশাদ আহত হন। আহত মঈন খান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে চিকিৎসাধীন, আর আহত দুই পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মঈন খান জানান, ফুটবল খেলা শেষে স্থানীয় কয়েকজন যুবক— ফিজাব, বাবন, মাহিন, আবির, সিয়াম, আহাদ ও সোহাগ—হঠাৎ বাড়িতে ঢুকে তার বোন অনন্যা আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালায়। বোনকে বাঁচাতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পরে তার বড় ভাই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ আসে, কিন্তু তখন অভিযুক্তরা পুলিশের ওপরও হামলা চালায়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে অন্তত ১৭ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম। তিনি জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়ার জেরে এ ঘটনা ঘটে। অভিযোগকারীকে থানায় আনার সময় প্রতিপক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্যসহ অভিযোগকারী আহত হন।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের আটকের পর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারীদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

ময়মনসিংহে ফুটবল ইস্যুতে যুবতীকে মারধর,ভাইকে ছুরিকাঘাত,পুলিশের ওপরও হামলা,আটক ১৭

আপডেট সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫