সংবাদ শিরোনাম ::
শাওয়াল মাসের ছয় রোযার গুরুত্ব ও ফজিলত পবিত্র ঈদে অবাধ মেলামেশা: এক ভয়াবহ সামাজিক সংকট থার্টি ফার্স্ট নাইট : আত্মসমালোচনার বদলে আত্মবিস্মৃতি জুড়ী উপজেলা শাখায় বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠিত ফ্যাশন-বিকৃতি, লিঙ্গ-পরিচয় ও মানসিক বিপর্যয় ইসলামের ত্রাণকর্তা হিসেবে আবু বকর (রা): একটি নির্মোহ মূল্যায়ন ২২ বছর পর ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোলো বাংলাদেশ মাদ্রাসায় নারী শিক্ষা বিস্তারের আহ্বান ধর্ম উপদেষ্টার দাওয়াতি কাজে মনোযোগ দিতে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত আজহারীর ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে সাদ্দামের সাক্ষাৎকার, যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায়

গাজার শিশুরাই দিচ্ছে যু’দ্ধের সবচেয়ে ভয়াবহ মূল্য: ইউসরা আবু শারেখ

আইবি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংস্থা ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর এইড রিলিফ অ্যান্ড অ্যাসিসটেন্সের গাজা প্রোগ্রাম কো-অর্ডিনেটর ইউসরা আবু শারেখ। তিনি বলেন, যু’দ্ধে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে ফিলিস্তিনি শিশুরা।

ইউসরা আবু শারেখ গাজা সিটিতে বসবাস করেন। তার ১২ ও ৭ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘সবাই এখন অপুষ্টিতে ভুগছে। গত পাঁচ মাস ধরে ফিলিস্তিনিরা মাংস, ডিম কিংবা ফলের মতো পুষ্টিকর খাবার খেতে পারেনি।’

তিনি স্পষ্টভাবে বলেন, ‘এই সংঘাতে সবচেয়ে বড় মূল্য দিচ্ছে শিশুরা। প্রতিদিনই ইসরায়েলি বাহিনীর নৃ’শং’সতার শিকার হচ্ছে নিষ্পাপ শিশুরা। কবে এই যু’দ্ধের শেষ হবে কেউ জানে না।’

ইউসরা জানান, তার ছোট ছেলের অপুষ্টির লক্ষণগুলো স্পষ্ট এবং সে পর্যাপ্ত প্রোটিন পাচ্ছে না।

তিনি আরও বলেন, ‘মানুষ শুধু রুটি খেয়ে বাঁচতে পারে না। যে পরিমাণ ত্রাণ গাজায় সরবরাহ করা হচ্ছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এভাবে চলতে থাকলে গাজা খুব দ্রুতই মৃতদের শহরে পরিণত হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

Categories

গাজার শিশুরাই দিচ্ছে যু’দ্ধের সবচেয়ে ভয়াবহ মূল্য: ইউসরা আবু শারেখ

আপডেট সময় : ১০:৫৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫